বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার আরাফাত সানি এক দিনের রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ( ২২ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ ক্রিকেটার আরাফাত সানিকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সানির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

এর আগে, রোববার সকাল ৮টার দিকে আমিন-বাজারের বাসা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, গত ৫ জানুয়ারি এক নারী এই ক্রিকেটারের বিরুদ্ধে তথ‌্যপ্রযুক্তি আইনের এই মামলা করেন।“তিনি অভিযোগ করেছেন, আরাফাত সানি বেশ কিছু দিন ধরে তাকে ফেইসবুক মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে আসছিলেন। এই অভিযোগ আমলে নিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত