বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নায়ক রামোস, জয়ে ফিরল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক :রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের কিন্তু আরো একটি নাম আছে, ‘দ্য লেট-গোল স্পেশালিস্ট’! শেষ মুহূর্তে গোল করে অনেকবার দলের পরাজয় এড়ানোর নায়ক হওয়ায় তাকে এই নামে ডাকা হয়।

কিন্তু গত সপ্তাহে তিনি সেভিয়ার বিপক্ষে শেষ দিকে আত্মঘাতী গোল করে হয়ে যান খলনায়ক। সপ্তাহ ঘুরতে না-ঘুরতেই আবার নায়ক বনে গেলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। তার জোড়া গোলেই শনিবার লা লিগায় মালাগাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুই ম্যাচ হেরে বসে রিয়াল মাদ্রিদ। গত রোববার লা লিগায় সেভিয়ার কাছে ২-১ গোলে হারের পর বুধবার কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোর মাঠেও একই ব্যবধানে হারে ‘লস ব্লাঙ্কোস’রা।

জয়ে ফিরতে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ১২ মিনিটের মধ্যেই করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি প্রচেষ্টা ব্যর্থতায় পরিণত হয়। তবে ৩৫ মিনিটে রামোসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। টনি ক্রুসের কর্নার থেকে জোরালো হেডে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

আট মিনিট পরেই রামোস পূর্ণ করেন নিজের জোড়া গোল। তাতে স্কোরলাইন হয়ে যায় ২-০। এবারও গোলের জোগানদাতা টনি ক্রুস। জার্মান মিডফিল্ডারের ফ্রি-কিক থেকে আসা বল পায়ের টোকায় জালে জড়িয়ে দেন রামোস। এবারের লিগে এটি রামোসের ষষ্ঠ গোল।

বিরতির পর ৬৩ মিনিটে হুয়ান আনোর গোলে ব্যবধান কমায় মালাগা। এক মিনিট পর সমতায়ও ফিরতে পারতো অতিথিরা। তবে চোরি কাস্তোর শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাস। শেষ দিকে রিয়াল বাবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সেভিয়া দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা আছে তিনে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত