,

তৃতীয় দিনে বৃষ্টির বাধা

news-image

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্টর তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে। আগের দিনের নষ্ট হওয়া ১৯ ওভার খেলতে আজ নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু বৃষ্টিতে তা সম্ভব হয়নি।

রাত থেকেই ক্রাইষ্টচার্চে বৃষ্টি হচ্ছে। যে কারণে আজ বাংলাদেশ সময় রাত ৩টা ৩৭ মিনিটে খেলা শুরু করা যায়নি।

আজ হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রান নিয়ে দিনের খেলা শুরু করবেন।

দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ সাত উইকেট হারিয়ে ২৬০ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ২৮৯ রান করে।