বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনশেষে ২৯ রানে এগিয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট চলছে। শনিবার ভোরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৭১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। বাংলাদেশের চেয়ে এখনো তারা ২৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ক্রিজে আছেন হেনরি নিকোলস (৫৬) ও টিম সউদি (৪)। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

 

অবশ্য বৃষ্টির কারণে দিনের খেলা ২০ ওভারের মতো ভেস্তে যায়। পুরোটা দিন খেলতে পারলে হয়তো নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে বাংলাদেশও ব্যাট করতে নামার সুযোগ পেত। কিন্তু বেসরিক বৃষ্টি সেটা হতে দেয়নি। পাশাপাশি বল হাতে জ্বলে ওঠা সাকিবকেও দ্বিতীয় দিনে তার পুরোটা দেওয়ার সুযোগ দেয়নি।

সাকিব তার দ্বিতীয় স্পেলে বল হাতে এসেই ঘূর্ণি জাদুতে দিশেহারা করে তোলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। দুই ওভারের মধ্যেই নিয়ে নেন ৩ উইকেট। মিচেল স্যান্টনারকে এলবিডব্লিউ করার পর বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্রান্ডহোমকে এক ওভারেই বোল্ড করে সাজঘরে ফেরান। এরপর বৃষ্টি এসে হানা দেয়। আর দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

তার আগে কামরুল ইসলাম রাব্বি জিত রাভাল (১৬) ও কেন উইলিয়ামসনকে (২) আউট করেন। রস টেলরকে নিয়ে শতরানের জুটি গড়া টম লাথামকে (৬৮) আউট করেন তাসকিন আহসেদ। আর বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়ানো রস টেলরকে ফেরান মেহেদী হাসান মিরাজ। যাওয়ার আগে গুরুত্বপূর্ণ ৭৭টি রান করে যান টেলর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ