বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের গোলে বার্সার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় এক দশক পর রিয়াল সোসিয়েদাদের মাঠে জয় পেয়েছে বার্সেলোনা। নেইমারের একমাত্র গোলে জিতেছে জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকে দল। আর এই জয়ের ফলে কোপা দেল রের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার কাম্প নউয়ে হবে ফিরতি লেগ।

ম্যাচের শুরু ২১তম মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন নেইমার। তাকে স্প্যানিশ ডিফেন্ডার আরিৎস এলুসতোন্দো ডি বক্সে ফাউল করলে পেনাল্টিটি পায় বার্সেলোনা।

৫৬তম মিনিটে নেইমার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান। বাঁয়ে মেসির ব্যাক-হিল করে বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকে তার কোনাকুনি শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এর কিছুক্ষণ পরেই নিজেদের প্রথম সুযোগটি পায় সোসিয়েদাদ। কিন্তু বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে স্প্যানিশ ডিফেন্ডার ইউরির কোনাকুনি শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ দিকে ডি বক্সের মধ্যে গোল করার মতো পজিশনে থেকে মুহূর্তের ব্যবধানে দুবার শট নেন জেরার্দ পিকে। কিন্তু দুবারই বল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরলে ব্যবধান আর বাড়েনি।

উল্লেখ্য ২০০৭ সালের পর থেকে এই মাঠে আটবারের প্রচেষ্টায়ও কোনো জয় ছিল না বার্সেলোনার। মেসিদের সে হতাশা এবার কাটলোই বলা যায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ