মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৪৭ রানের ম্যাচে জিতল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার কটকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারত প্রথমে ব্যাট করতে নামে। যুবরাজ সিংয়ের ১৫০ ও মাহেন্দ্র সিং ধোনির ১৩৪ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ইয়ান মরগানের ১০২ ও জ্যাসন রয়ের ৮২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৬৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। রেকর্ড ৭৪৭ (৩৮১+৩৬৬) রানের ম্যাচে ১৫ রানের দারুণ এক জয় পেয়েছে ভারত। এ জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলা যুবরাজ সিং। ৭৪৭ রান ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৮২৫ রানের রেকর্ড রয়েছে। ২০০৯-১০ সালে রাজকোটে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে হয়েছিল সেই রান। ভারত প্রথমে ব্যাট করে করেছিল ৪১৪ রান। জবাবে শ্রীলঙ্কা করেছিল ৪১১ রান। এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা পঞ্চম সিরিজ জিতল ভারত। ভারতের মাটিতে সবশেষ ১৯৮৪-৮৫ সালে ইংল্যান্ড সিরিজ জিতেছিল। এরপর আর পারেনি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের