বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ ম্যাগাজিনে সাক্ষাৎকারই দেননি মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক কোচ পেপ গার্দিওলাকে মেসির শুভেচ্ছা, চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে গ্রেট বলেছেন মেসি, দেশের হয়ে আবার শিরোপা জয়ের স্বপ্ন দেখেন মেসি—এমন শিরোনামে কয়েক হাজার দিস্তা সংবাদ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ব্রিটিশ ম্যাগাজিন ‘কোচ’কে উদ্ধৃতি করে মেসির সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে ফলাও করে। সেই ম্যাগাজিনে নিজের ক্যারিয়ার, কোচ, প্রতিপক্ষ ও দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলেন মেসি। তবে এমন কোনো সাক্ষাৎকারের কথা উড়িয়ে দিলেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। বার্সেলোনা থেকে প্রকাশিত মুন্ডো দেপোতির্ভো পত্রিকাকে তিনি বলেন, ‘এ ধরনের কোনো সাক্ষাৎকার কখনোই দেয়নি মেসি। এটিই পুরোই মিথ্যা ও বানোয়াট।’

কেবল সেটাই নয়, ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, যার নামে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই দিয়েগো জোকাসও নাকি এই খবরে বিস্মিত। জোকাস বলেছেন, তিনি মেসির এমন কোনো সাক্ষাৎকার কখনোই নেননি। পরে নিজের ভেরিফাইড টুইটারে দিয়েগো বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে, কোচ ম্যাগাজিনের সঙ্গে আমি আর কাজ করছি না। আর মেসিকে ঘিরে আমার নামে যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, সেটা সম্পর্কে কিছু জানি না আমি।’

এমন বিব্রতকর পরিস্থিতিতে নিজেদের ওয়েবসাইট থেকে মেসির সেই সাক্ষাৎকার সরিয়ে নিয়েছে কোচ ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ‘মেসির সাক্ষাৎকারটির বস্তুনিষ্ঠতা প্রশ্নবিদ্ধ হওয়ায় আমরা সেটি সরিয়ে নিয়েছি।’ বার্সেলোনাও কোচ ম্যাগাজিনের সঙ্গে মেসির সাক্ষাৎকারের কথা অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ