বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ক্রিকেটের প্রশংসায় আকরাম শোয়েব

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ক্রীড়া বিষয়ক আলোচনায় একসঙ্গে অংশ নিয়েছিলেন এ দুই ক্রিকেট গ্রেট। সঞ্চালকের সঙ্গে ছিলেন আরও দু’জন আলোচক। এ সময় সঞ্চালক ওয়েলিংটন টেস্টের কথা তুলে ধরলে বাংলাদেশের ক্রিকেটকে প্রশংসার বানে ভাসান আকরাম ও শোয়েব।

এ সময় ওয়াসিম আকরাম বলেন, ‘হার-জিত খেলারই অংশ। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে তারা সবার হৃদয় জয় করে নিয়েছে।’

সকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের প্রসংশা করেন চার আলোচকই। ১৬০ রানে বাংলাদেশের চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটিতে যে মুগ্ধ আকরাম, তা বারবার উল্লেখ করেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রশংসা করতেও ভোলেননি তারা। এ সময় শোয়েব মাশরাফি মুর্তজার প্রসঙ্গ তুলে আনেন। মাশরাফির অসাধারণ নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা বদলে যাওয়ার শুরু বলে বিশ্বাস করেন শোয়েব।

বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা যে বদলে গেছে, অনুষ্ঠানে সবাইকে তা স্মরণ করিয়ে দেন তারা। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত