বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন অধিনায়ক তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে ইনজুরির কারণে খেলছেন না বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েস। তাদের পরিবর্তে একাদশে আসছেন উইকেট কিপার নুরুল হাসান সোহান ও ওপেনার সৌম্য সরকার। আর মুশফিক না খেলায় বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটছে তামিম ইকবালের। তিনি হবেন বাংলাদেশের নবম টেস্ট অধিনায়ক।

হেগলি ওভালে প্রিভিউ প্রেস কনফারেন্সে তামিম নিজেই জানিয়েছেন বিষয়টি।

সংবাদ সম্মেলনে তামিম জানান, সিরিজের দ্বিতীয় টেস্টে আমরা মুশফিক-ইমরুল দুইজনকেই পাচ্ছি না। মুশফিকের সুস্থ হতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে আর ইমরুলের লাগবে দিন দশেক। খুব বড় সমস্যা নেই, দুশ্চিন্তারও কিছু নেই। ভারতের বিপক্ষে টেস্টে দুজনকেই পাব আমরা।

সিরিজের প্রথম টেস্টে ব্যাট করার সময় ওয়েগনারের বল বাঁ হাতের বুড়ো আঙুল আর ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। এরপরও খেলেন ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস। পরে দ্বিতীয় ইনিংসে বল লাগে হেলমেটে। সেটা সমস্যা করেনি, সেরে উঠেছে তর্জনীও। বাঁধ সাধল বুড়ো আঙুল। আর মুশফিক মাঠে না থাকায় দীর্ঘ সময় কিপিং করেছিলেন ইমরুল। এরপরই নামেন ব্যাটিংয়ে। কিন্তু একটি দ্রুত রান নেওয়ার চেষ্টায় ডাইভ নিয়ে টান লাগে বাঁ ঊরুতে। পরে দেখা যায় বাঁ-হাতি এই ব্যাটসম্যানের ঊরুর টিস্যু ছিড়ে গেছে।

এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ০-১ এ পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশকে নামতে হচ্ছে তাই নির্ভরযোগ্য দুজনকে ছাড়াই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত