বান্ধবীর ছবিতে নেইমারের মন্তব্য নিয়ে আলোচনার ঝড়

news-image

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বান্ধবী ব্রুনা মাহ্কুইজিনির একটি ছবিতে মন্তব্য করেছেন বার্সেলোনা তারকা নেইমার জুনিয়র। তা নিয়েই আলোচনার ঝড় উঠেছে ব্রাজিলের সংবাদমাধ্যমে।

স্থানীয় সময় গত শুক্রবার ব্রুনার ছবিতে নেইমার মন্তব্য করেছেন, ‘আই লাভ মাই ওয়াইফ।’

এরপরই গুঞ্জণ রটেছে বার্সেলোনা তারকা গোপনে বিয়ে সেরেছেন।

নেইমার এবং ব্রুনা ফের একে অপরের কাছাকাছি আসেন রিও অলিম্পিক্সে ফুটবল সোনা জেতার পর। সাও পাওলোয় ক্রিসমাস এবং বড়দিনের উৎসবও দু’জনে একসঙ্গে পালন করেন।

নামপ্রকাশে অনিচ্ছুক ব্রুনার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেছেন, নেইমার এবং ব্রুনা ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।

ব্রুনার বান্ধবী যা-ই বলুক, নেইমারের মন্তব্য দেখে অনেকেই ধারণা করছেন গোপনে হয়তো ব্রাজিলীয় তারকা ব্রুনার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক