বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চের টেস্টে অনিশ্চিত মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে টিম সাউদির বাউন্সারে মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এক্স-রেতে তেমন গুরুতর কিছু ধরা পড়েনি। তাই মুশফিক দ্রুতই মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন। তবে তার চিকিৎসকেরা তাকে কড়া নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। এ মুহূর্তে তার মাঠে নামার প্রশ্নই আসে না। এমনকি আগামী ২০ জানুয়ারি থেকে শুরু ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টেও মুশফিককে খেলতে বারণ করে দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

কর্তব্যরত চিকিৎসকদের মতে, মাথায় এমন আঘাত পেলে তাৎক্ষণিক কোনো সমস্যা হয় না। তবে নিউজিল্যান্ডের চিকিৎসকেরা এই ক্ষেত্রে অন্তত একমাস খেলাধুলা না করার পরামর্শ দিয়ে থাকেন। মুশফিকের জন্যও ওয়েলিংটন হাসপাতাল থেকে সে পরামর্শই দেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের ইংলিশ ফিজিও ডিন কনওয়ের এমন বক্তব্য, এসব ক্ষেত্রে নিউজিল্যান্ডের চিকিৎসকেরা অন্তত তিন থেকে চার সপ্তাহ না খেলার কথা বলেন। ইংল্যান্ডেও দুই থেকে তিন সপ্তাহের আগে মাঠে না নামার পরামর্শ দেওয়া হয়। সেদিক দিয়ে ক্রাইস্টচার্চে মুশফিকের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

ফিজিওরা আশা করছেন হায়দ্রাবাদে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফিরতে পারবেন মুশফিক। তবে তার আগে অবশ্য ওয়েলিংটন টেস্টেই পাওয়া মুশফিকের বাঁ হাতের বুড়ো আঙুলের চোটও পুরোপুরি সারতে হবে। এ মুহূর্তে সেটাকেই বড় সমস্যা মনে করছেন ফিজিও, ‘ওর আঙুলের অবস্থাই বেশি খারাপ। সূক্ষ যে চিড় ধরা পড়েছে। সেটা নতুন। এই চোট সারার জন্য আরও সময় দিতে হবে।’

উল্লেখ্য, মুশফিক চলতি সফরের শুরুর দিকে ইনজুরির কারণে সীমিত ওভারের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। পরে টেস্টে নামলেও আঙ্গুলে আবারও চোট পান তিনি। ফলে তিনি ব্যাট করলেও কিপিং করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত