বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানিয়া মির্জার পোশাক নিয়ে বিতর্কে মুম্বাইয়ের মাওলানা

news-image

স্পোর্টস ডেস্ক : এবার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পোশাক নিয়ে প্রশ্ন তুললেন দেশটির এক মাওলানা। ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ সামির স্ত্রীর পোশাক নিয়ে কিছুদিন আগেই সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে স্লিভলেস একটি পোশাক পরে মেয়েকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন সামির স্ত্রী। এ নিয়ে সামির পাশে দাঁড়িয়েছিলেন ভারতের একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব।

সম্প্রতি সাজিদ রশিদ নামে মুম্বাইয়ের এক আলেম একটি টিভি অনুষ্ঠানে সানিয়া মির্জাকে লক্ষ্য করে মন্তব্য করেন, যদি কোনো খেলায় নারীদের বোরখা খোলার প্রয়োজন পড়ে, তা হলে সেই খেলার কোনো প্রয়োজন নেই। বোরখা খুলে সানিয়ার খেলা করাটা কাম উত্তেজক ও অনৈসলামিক। তাই ওই ধরনের খেলায় মুসলিম মেয়েদের অংশ নেওয়া উচিত নয়।

ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবী তারেক ফাতাহ-র ‘ফাতাহ কা ফতোয়া’ অনুষ্ঠানে ওই কথা বলেন রশিদ। তাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় সানিয়া মির্জার পোশাক ইসলাম বিরোধী?

ফাতাহও অনুষ্ঠানে প্রশ্ন করেন, বোরখা কি মুসলিম নারীদের জন্য জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মাওলানা ও তিন নারী সমাজকর্মী। সাজিদ ওই অনুষ্ঠানে বলেন, নারীদের কুস্তিতেও অংশ নেওয়া উচিত নয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত