বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউন্সার নিয়ে আমাদের অভিযোগ নেই : তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের উইকেট সবসময়ই বাউন্সি। এটা সবাই জানে। সেই বাউন্সেই বেশি ভুগতে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। বিশেষ করে টেস্ট সিরিজে যেন দুই দলে বাউন্সের প্রতিযোগিতা চলেছে। বাংলাদেশে এক রাব্বি ছাড়া আর তেমন কেউ বাউন্স দিয়ে কাবু করতে পারেননি কিউইদের। তাই প্রতিযোগিতায় জয় হয়েছে কিউইদের। আর আহত হয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

গত ৩ দিন ধরেই চলছে আহত হওয়া আর হাসপাতালে যাওয়ার পালা। মুশফিকের উপরেই সবচেয়ে বেশি ঝড় গেছে। ইনজুরি নিয়ে মাঠে নামা মুশফিককে একের পর এক বাউন্সার দিয়ে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করেছে ওরা। শেষ পর্যন্ত সফলও হয়েছে। তবে আউট করে নয়, আঘাত করে। তবে প্রতিপক্ষের এই কৌশলে আপত্তির কিছু দেখছেন না টাইগার সহ-অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে তামিম বললেন, “বাউন্সার দেওয়া ওদের কৌশল। এটা হতেই পারে। তাই বাউন্সার নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমি নিশ্চিত মুশফিকেরও নেই। ওরা যখন বাংলাদেশে যায়, তখন আমরা সারাদিন স্পিনই করি । কারণ আমরা জানি ওরা স্পিন পছন্দ করে না। তখন তো ওরা অভিযোগ করে না। ক্রিকেট এমনই। ”

তামিম ক্রিকেটীয় ভদ্রতার সীমায় থেকে তার উত্তর দিয়ে গেলেন। হয়তো বিষয়টা এরকমই। তবে একের পর এক বল ব্যাটসম্যানের বডিলাইনে করে যাওয়াটাও ক্রিকেটীয় আচরণ নয়। এটা চরম বিতর্কিত এবং সমালোচিত একটা বিষয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত