মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভাবেও হারা যায় !

news-image

ক্রিকেটে আসলে শেষ বলে কিছু নেই! ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে তো নয়ই, চতুর্থ দিন শেষেও ভাবা কঠিন ছিল, এই ম্যাচ ফল দেখবে। চতুর্থ দিনের শেষ বিকেলে আগপর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু আজ পঞ্চম দিন টেস্ট ক্রিকেট দেখাল তার মাহাত্ম্য। অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণার পরও হেরে যাওয়া সাকিব-তামিমদের জন্য চরম হতাশারই। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ড যে এটাই। বাংলাদেশ ভেঙে দিল ১২২ বছর পুরোনো রেকর্ড! যে রেকর্ড ভাঙায় গর্ব নেই, আছে রাজ্যের হতাশা।

টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ছিল সেই ১৮৯৪ সালের। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া। তবে তখন ছিল ‘টাইমলেস’ টেস্টের যুগ, ৭ দিন ধরে চলেছিল সে টেস্ট।

সেদিক থেকে হেরে গিয়ে বাংলাদেশ ভারমুক্ত করল পাকিস্তানকে! পাঁচ দিনের টেস্টে সবচেয়ে বড় প্রথম ইনিংসে হারের রেকর্ডটি এত দিন তাদেরই ছিল। সেটিও অবশ্য আজকের ঘটনা নয়। ১৯৭২ সালে মেলবোর্নে ৮ উইকেটে ৫৭৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল তারা। তবে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি হেরে গিয়েছিল ৯২ রানে।

এমন অভিজ্ঞতা হয়েছিল অস্ট্রেলিয়ারও। এটি অবশ্য ‘ঐতিহাসিক’ যুগের ঘটনা নয়। ২০০৩ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ম্যাচটি ৪ উইকেটে হেরেছিল স্বাগতিকেরা।

প্রথম ইনিংসে সাড়ে ৫ শর বেশি রান করেও টেস্ট হেরে যাওয়ার রেকর্ড আরও একটি আছে। সেটিও বাংলাদেশের! ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল স্বাগতিকেরা। এরপরও ম্যাচটি হেরেছিল ৭৭ রানে। প্রথম ইনিংসে ৫৫০ কিংবা এর বেশি করেও দুবার ম্যাচ হারার একমাত্র দল এখন বাংলাদেশ।

ওয়েলিংটন টেস্টে দুই দল মিলে প্রথম ইনিংসে ১১৩৪ রান তুলেছে। এত এত রান ওঠা মানে ম্যাচের দুই দলের প্রথম ইনিংসেই সিংহভাগ সময় খেয়ে নেওয়া। বেশির ভাগ ক্ষেত্রে সেই ম্যাচের ফল তাই ড্র হয়। দুই দলের প্রথম ইনিংসের মোট রান যোগ করলে ফল দেখা ম্যাচে এটি তৃতীয় সর্বোচ্চ। গত মাসে চেন্নাই টেস্টে ভারত-ইংল্যান্ড প্রথম ​ইনিংসে ১২৩৬ রান তুলেছিল। তবু ম্যাচটা ড্র হয়নি, ইংল্যান্ড হেরেছিল। এটাই রেকর্ড।

৫৯৫ ও ১৬০—বাংলাদেশের দুই ইনিংসের ব্যবধান ৪৩৫ রান। একই টেস্টে দুই দলের দুই ইনিংসের ব৵বধানের দিক দিয়ে একটি সপ্তম বৃহত্তম। ২০১২ সালের মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ ৫৫৬ ও ১৬৭ করেছিল। ব্যবধান ছিল ৩৮৯ রানের। এখানে রেকর্ডটা অবশ্য পাকিস্তানের। ১৯৫৮ সালের ব্রিজটাউন টেস্টে হানিফ মোহাম্মদের সেই ৯৭০ মিনিট ধরে ব্যাটিং করার ম্যাচে প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৫৭ করেছিল পাকিস্তান। নিজেদের দুই ইনিংসের ব্যবধান ছিল ৫৫১ রানের।

সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের