বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে পরাজয়ের স্বাদ নিল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : দুই দিন আগেই সেভিয়ার মাঠে কোপা ডেল রে’র ম্যাচে তাদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল। সেই ম্যাচের পর টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে বার্সেলোনার রেকর্ড ভেঙে দিয়েছিল রোনালদোর দল। কিন্তু সার্জিও রামোসের আত্মঘাতী গোলে প্রায় অকল্পনীয় ভাবেই সেই সোভিয়ার কাছেই রবিবার রাতে হেরে গেল লা লিগার শীর্ষ দলটি।  রবিবার রাতে লা লিগায় সেভিয়ার মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে প্রথমে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে রিয়াল।

খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করে রিয়াল। রোনালদো ২৭ ও ৬৬তম মিনিটে দুটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন। এরপর খেলার ৬৬ মিনিটে সেভিয়ার গোলকিপার সার্জিও রিকো ডি বক্সের মধ্যে দানি কারভাহালকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি কাজে লাগিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ক্রিস্তিয়ানো রোনালদো।

এগিয়ে থেকেই ৮৫ মিনিটে আত্মঘাতী গোলটি হজম করে রিয়াল।  ডান দিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়ার ফ্রি-কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন এই ডিফেন্ডার।  ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জোভেতিচের দারুণ শট গোলকিপার কেইলর নাভাসকে পরাস্ত করলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।  এই জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা রিয়াল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ