ভিভ রিচার্ডস,পন্টিংয়ের পাশে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে হতাশ করেন সাকিব আল হাসান। কোনো রান করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে শূণ্য রানে আউট হলেন সাকিব। এর আগে আরও পাঁচ ব্যাটসম্যান অপ্রত্যাশিত এ রেকর্ড বুকে নিজেদের নাম লিখান।

প্রথম ইনিংসে রেকর্ড গড়েছিলেন সাকিব। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে তার ব্যাট থেকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে? অহেতুক শট খেলতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন বাঁহাতি ব্যাটসম্যান। স্পিনার স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন সাকিব।

টেস্ট ক্যারিয়ার এ নিয়ে তৃতীয়বারের মত শূণ্য রানে আউট হলেন সাকিব। ২০০৯ সালের পর এবারই প্রথম শূণ্য রানে আউট হলেন সাকিব। সেবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে শূণ্য রানে আউট হবার পর দ্বিতীয় ইনিংসে সাকিব করেন ৪৬ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক