হেলমেটে বলের আঘাত, হাসপাতালে মুশফিক

news-image

 

স্পোর্টস ডেস্ক : আঙুলে চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আসেন মুশফিকুর রহিম। ২২ গজের ক্রিজে নেমেই কঠিন পরীক্ষার মুখোমুখি টেস্ট দলপতি। মুশফিকের ‘দূর্বলতার’ সুযোগ নিয়ে একের পর এক শর্ট বল করে যান পেসাররা।

নিল ওয়েগনার ও টিম সাউদি শর্ট লেগ ও লেগ গালিতে ফিল্ডার রেখে মুশফিকের শর্ট বল ‘পরীক্ষা’ নেন। প্রায় প্রত্যেকবারই শর্ট বলগুলোকে এড়িয়ে যাচ্ছিলেন মুশফিক। হয় মাথা নামিয়ে বল ছেড়ে দিচ্ছিলেন না হয় সরে গিয়ে বল ছাড়ছিলেন মুশফিক। কিন্তু সাউদির করা একটি ডেভিলারীতে সব ওলটপালট! ১৩৫.৪ গতির শর্ট বল মুশফিকের হেলমেটের পিছনে আঘাত করে।

সাউদির করা শর্ট বল না খেলে ছেড়ে দিয়েছিলেন মুশফিক। কিন্তু বলটি প্রত্যাশিত উচ্চতার থেকে অনেকটা নিচু হয়ে আসে। বলে চোখ রেখে মুশফিক চেষ্টা করেছিলেন যতটা সম্ভব নিচু হতে। কিন্তু পারেননি। বল আঘাত করে হেলমেটের ঠিক পিছনের দিকে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ের সঙ্গে মাঠে প্রবেশ করেন নিউজিল্যান্ড দলের ফিজিও। এ সময়ে মাঠে ঢুকেন একাদশের বাইরে থাকা খেলোয়াড় ও সহ-অধিনায়ক তামিম ইকবাল। মাঠে মুশফিককে পর্যবেক্ষণের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালে মুশফিকের স্ক্যান করানো হয়েছে। কোনো সমস্যা ধরা পড়েনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে চোট গুরুতর নয়।

প্রথম ইনিংসে ১৫৯ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে ৫৩ বলে করেছেন ১৩ রান। তার ব্যাটিংয়ে নামার কথা ছিল না। কিন্তু দলের প্রয়োজনে ব্যাটিংয়ে আসেন টেস্ট দলপতি। পঞ্চম দিনের শুরুতেই সাকিব আল হাসান সবাইকে চমকে দিয়ে নিজের উইকেট বিসর্জন দেন। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি মুমিনুল হকও। বিপর্যয়ে দলের হাল ধরতে আঙুলে ব্যাথা নিয়ে মাঠে আসেন মুশফিক।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক