বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের সঙ্গে টিম সাউদির এ কেমন আচরণ!

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও অক্রিকেটীয় আচরণ করলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এবার তার অক্রিকেটীয় আচরণের শিকার হলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

ঘটনার সূত্রপাত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে। ব্যাট করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ইনিংসের ৫ম ওভারে বল করছিলেন টিম সাউদি।

সাউদির করা দ্বিতীয় বলটি ডিফেন্স করেন তামিম ইকবাল। নিজের বলে নিজেই ফিল্ডিং করেন সাউদি। তবে বল ধরেই সরাসরি স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিম ইকবালের দিকে থ্রো করেন।

বল গিয়ে সরাসরি তামিমের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে হাত তুলে তামিমকে কিছু একটা বলতে চাইলেন সাউদি। তামিমও অবশ্য সাউদির এমন আচরণের অসন্তুষ্ট হন।

তিনি ইঙ্গিতে সাউদিকে বোঝানোর চেষ্টা করেন, স্টাম্পটা তার থেকে অনেক দূরে।

সাউদির এমন আচরণের শিকার হয়েছিলেন সাকিব আল হাসানও। প্রথম ইনিংসে শুক্রবার দিনের দ্বিতীয় ওভারের সময় স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন সাউদি। তবে বল এসে সরাসরি সাকিবের গোড়ালিতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার।

টিভি ধারাভাষ্যকাররাও সাউদির এমন আচরণের সমালোচনা করেন। ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ বলেন, এটা ক্রিকেটীয় আচরণ হতে পারে না। এটা মেনে নেয়ার মতো নয়।

অবশ্য এমন আচরণের জন্য সাকিবের কাছে ক্ষমাও চান সাউদি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত