বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালটা অনেক ব্যস্ততায় কাটবে বাংলাদেশের। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর শেষ করেই ফেব্রুয়ারিতে ভারতে একমাত্র টেস্ট খেলতে যাবে দল। এরপরই আছে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির শ্রীলঙ্কা সফর। এ দুই সিরিজের জন্য আজ ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।

ঘোষিত দলে কোনো চমক নেই। পরিচিত সবাইকে রাখা হয়েছে প্রাথমিক দলে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা আব্দুল মজিদ ও বিপিএলে আলোচনার কেন্দ্রে থাকা মেহেদী মারুফ ডাক পেয়েছেন দলে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই আলো কাড়া পেসার ইবাদত হোসেনও আছে ৩০ জনের স্কোয়াডে। তবে চোটের কারণে ডাক পাননি মোহাম্মদ শহীদ।

৩০ জনের প্রাথমিক দল: আব্দুল মজিদ, তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মেহেদী মারুফ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তানভীর হায়দার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইবাদত হোসেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত