বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ চায় জিততে, নিউজিল্যান্ড ড্র

news-image

 

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটন টেস্টের প্রথম ও দ্বিতীয় দিন দারুন কাটলেও, তৃতীয় দিন প্রত্যাশা মতো যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের। আগের দুই দিন চালকের আসনে থাকলেও শনিবার কিছুটা এলোমেলো ক্রিকেট খেলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশ আট উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করে। তবে ব্যাট করতে নেমেই ঘুরে দারায় উইলিয়ামসনের দল। তৃতীয় দিন বাকি সময় নিশ্চিন্তে ব্যাট করে মাত্র দ্রুত গতিতে ২৯২ রান জমা করে স্বাগতিকরা।
অন্যদিকে প্রায় সারাদিন বল করে বাংলাদেশের বোলাররা মাত্র তিন উইকেট আদায় করে নিতে পারে। কিন্তু এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে তিনশোর অধিক (৩০৩) সমরান পিছিয়ে নিউজিল্যান্ড।
তবে ম্যাচের চিত্র সম্পূর্ণ বিপরীত হতে পারতো যদি টাইগাররা আরেকটু দায়িত্ব নিয়ে খেলত শনিবার। বিশেষ করে ফিল্ডিংয়ে ৪-৫টি সুযোগ হাতছাড়া না হলে আরও চেপে ধরা যেত নিউজিল্যান্ডকে। তাই বলা যায় আজকের দিনটি মোটেও ভক্তদের ও কোচের চাহিদামত ছিলনা। তবে নিজের তৃতীয় টেস্ট খেলা কামরুল ইসলাম রাব্বি মনে করেন ম্যাচে এখনো তাদের জয়ের সম্ভাবনা রয়েছে।
আজকের দিনের সফল এই বোলার জানান জয়ের পথেই রয়েছে বাংলাদেশ। দিন শেষে মিডিয়ার সাথে কথা বলে রাব্বি বলেন, “সব দলই জিততে চেষ্টা করে। আমাদেরও চেষ্টা আছে জিততে। আমার মনে হয়, এই ম্যাচে ফল আসবে। জয়ের ইচ্ছা আমাদের আছেই। আজকের দিনটা খারাপ যায়নি। আমাদের বিশ্বাস, এভাবে করতে থাকলে ভালো কিছু হবে। আমরা শতভাগ চেষ্টা করছি।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত