বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার সাকিব, ফিরলেন ল্যাথাম

news-image

 

স্পোর্টস ডেস্ক :ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের সকালেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড প্রতিপক্ষ বোলারদের সতর্ক মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু দলীয় ৩৪৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারিয়ে বসে তারা। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ফেরান হেনরি নিকোলসকে।

৯৪তম ওভারের তৃতীয় বলে সাকিবের বলে নিকোলস স্লিপে মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তখন তাঁর সংগ্রহ ছিল ৫৩ রান। তিনি ১৩৫ বল খরচ করেন।

৯৮ ওভারে বিপজ্জনক হয়ে ওঠা কলিনকে আউট করেন পেসার শুভাশীষ রায়। ক্যাচ ধরেন উইকেট সামলানোর দায়িত্বে থাকা ইমরুল কায়েস। কলিন ১৬ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এর মধ্যে তাঁর একটি ছক্কা ও একটি চারের মার ছিল।

নিউজিল্যান্ড এই বড় সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকার রাখা টম ল্যাথাম ফিরে যান সাকিবের এক ঘূর্ণির শিকার হয়ে। ইনিংসের ১১১তম ওভারের পঞ্চম বলে তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার। তাই ডাবল সেঞ্চুরি করা হয়নি এই কিউই ওপেনারের। সাজঘরে ফিরে যাওয়ার আগে তিনি করেন ১৭৭ রান। ৩২৯ বল খরচ করে ১৮ চার ও একটি ছক্কায় এই ইনিংসটি সাজান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০২ রান, ১১৩ ওভারে। ওয়াটলিং ১৬ ও মিচেল সেন্টনার ৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭), মুশফিকুর রহিমের সেঞ্চুরির (১৫৯) ওপর ভর করে বাংলাদেশ ৫৯৫ রান করেই ইনিংস ঘোষণা করে। জবাবে কিউইরা ব্যাটিং করতে নেমে সতর্কভাবেই খেলছে।

অবশ্য এর আগে শুক্রবার ঘটনাবহুল একটি দিন পার করেছিল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিনে বেশ কিছু অর্জনের মধ্য দিয়ে সাকিব-মুশফিকরা নিজেদের ঝুলিটাকে সমৃদ্ধ করেছিল। সে ধারাবাহিকতায় চতুর্থ দিনে কেমন করে সফরকারীরা সেটাই এখন দেখার।

এখন পর্যন্ত কিউইদের পড়া ছয় উইকেটের মধ্যে কামরুল ইসলাম রাব্বি ও সাকিব আল হাসান পেয়েছেন দুটি করে। অন্য দুটি অভিষিক্ত পেসার তাসকিন আহমদ ও শুভাশীষ রায়ের। অবশ্য আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ এখনো কোনো উইকেট পাননি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত