বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিপিং করতে পারবেন না মুশফিক : বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : আঙুলের আঘাতের কারণে নিউজিল্যান্ড সফরে আর গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে পারবেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এ তথ্য জানিয়েছে।

তবে উইকেটের পেছনে দাঁড়াতে না পারলেও উইকেটের সামনে দাঁড়াতে পারবেন মুশফিক। অর্থাৎ ব্যাট হাতে মাঠে নামতে পারবেন এ ডান-হাতি ব্যাটসম্যান।

প্রসঙ্গত, দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুল ও ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। তৃতীয় দিন সকালেও ব্যথা ছিল। যে কারণে মাঠে নামেননি মুশফিক।

তার বদলে উইকেট রক্ষক হিসেবে দেখা যায় ওপেনার ইমরুল কায়েসকে। আর দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে ৬ সপ্তাহের বেশি মাঠের বাইরে ছিলেন মুশফিক। এতে দুই ওয়ানডের সঙ্গে মিস হয় টি২০ সিরিজ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত