বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান নিয়ে বিব্রতকর অবস্থায় আছেন মেনন

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘বিমান নিয়ে আমি নিজেই বিব্রতকর অবস্থায় আছি। কারণ, মন্ত্রী হিসেবে বিমান কর্তৃপক্ষের ওপর কোনো কর্তৃত্ব না থাকলেও এর দায়দায়িত্ব আমার ওপর বর্তায়’।

 

শুক্রবার বরিশাল সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন বলেন, ‘ঢাকা-বরিশাল রুটে বিমানের ফ্লাইট গ্রীষ্মকালীন সময়সূচিতে বাড়ানো হবে। বন্ধ হয়ে যাওয়া নভোএয়ারের ফ্লাইটও মার্চ থেকে শুরু হবে। এছাড়া বরিশাল, সৈয়দপুর ও নবনির্মিত খুলনা খান জাহান আলী বিমানবন্দরকে আধুনিক ও বিশেষ সুবিধা-সংবলিত করে গড়ে তোলা হচ্ছে’।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘ঐতিহাসিক দুর্গাসাগরকে ঘিরে বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে খসড়া প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। বরিশালে পর্যটন করপোরেশনের পাঁচ তারকা মানের মোটেলের কাজ চলতি বছরের মধ্যেই শুরু হবে। এছাড়া কুয়াকাটাকে দেশে-বিদেশে আরও বেশি পরিচিত করে তুলতে সেখানে আয়োজন করা হয়েছে মেগা বিচ কার্নিভালের, যা প্রতি বছর করার পরিকল্পনা রয়েছে’।

পর্যটনমন্ত্রী কুয়াকাটাকে ঘিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলো নিয়ে গণমাধ্যমে আরও বেশি প্রচার চালাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নাসিম উল আলম, মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, নুরুল আলম ফরিদ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত