মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের কয়েন রহস্য

news-image

স্পোর্টস ডেস্ক : নিজউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম বাউন্ডারি মেরে শতক হাঁকিয়ে ছোট্ট একটা লাফ দিলেন। তারপর ব্যাট উঁচিয়ে ও সতীর্থ সাকিবের সঙ্গে আলিঙ্গন করে উদযাপন করেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির। এরপরই পকেট থেকে একটি কয়েন বের করে উঁচিয়ে ধরলেন ড্রেসিং রুমের দিকে মুখ করে। কিন্তু কেন তিনি কয়েনটি বের করেছিলেন পকেট থেকে?

অবশেষে চা বিরতির সময় মুশফিক নিজেই রহস্য খোলাসা করলেন। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে যখন খেলা থেকে দূরে ছিলেন, তখনকার এক ঘটনা। মুশফিকের পকেট থেকে একদিন একটা কয়েন পড়ে গিয়েছিল মাটিতে। সামনে থাকা তামিম ইকবাল তা কুড়িয়ে মুশফিকের হাতে তুলে দিতে দিতে বলেন, ‘কয়েনটা পকেটে রেখে দিয়েন। এটা পকেটে রাখলে রান পাবেন।’ দুষ্টুমিটা বুঝেও মুশফিকের পাল্টা প্রশ্ন ছিল, ‘এটা রাখলে রান পাব মানে! কেন?’ তামিম বিষয়টাকে আরও রহস্যময় করে তুলে বলেছিলেন, ‘পকেটে রেখেই দেখেন না, রান পাবেন…।’

তামিমের কথা বিশ্বাস করেছিলেন কি না কে জানে, তবে সেই কয়েন পকেটে নিয়েই কিন্তু মাঠে নেমেছিলেন মুশফিক। রান তো পেয়েছেনই, দুরন্ত এক ইনিংস খেলে করেছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটাও।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের