বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪১ বছরের রেকর্ড ভাঙ্গলেন সাকিব-মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ড গড়লেন সাকিব আল হাসন ও মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের আসিফ ইকবাল ও জাভেদ মিয়াদাদের করা ৪১ বছরের পুরনো রেকর্ডও (২৮১) ভেঙে দিয়েছেন সাকিব-মুশফিক।

 
ওয়েলিংটনে ৩৫৯ রানের জুটি গড়েছেন তামিম ও সাকিব। দুর্দান্ত এ জুটি গড়ার পথে ডাবল সেঞ্চুরি হাঁকান সাকিব। রেকর্ডের জন্ম দেওয়া এ পার্টনারশীপে সাকিবের ১৯৪ রান রয়েছে। তার সঙ্গে ১৫৯ রান করেন মুশফিক। আর দুর্দান্ত এই ইনিংসের মধ্য দিয়েই যে কোনো উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের জুটি গড়লেন সাকিব ও তামিম।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রানের পার্টনারশীপ। আগের রেকর্ডটি ছিল জুনাইদ সিদ্দিক ও তামিম ইকবালের (১৬১)।

দুই বছরেরও অধিক সময় পর টেস্টে সেঞ্চুরির দেখা পান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দু’জনেরই এটি চতুর্থ টেস্ট শতক। সেই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ায় এই টেস্টটি স্মরনীয় হয়ে থাকবে সাকিবের কাছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত