মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শততম টেস্টকে স্মরণীয় করলেন আমলা

news-image

 

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার অষ্টম ও বিশ্বের ৬৫তম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন ব্যাটসম্যান হাশিম আমলা। সেই সাথে নিজের শততম টেস্টটিকে শতরান করেই স্মরণীয় করে রাখলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।

 

জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে নেমে দিনের শেষ সেশনে ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চরিটি তুলে নিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকলেন আমলা।

এর আগে শততম টেস্ট খেলতে নেমে মাত্র সাতজন ব্যাটসম্যান এমন কির্তি গড়তে পেরেছেন। সেই সাত জন হলেন- রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, জাভেদ মিয়াদাদ, ইনজামাম-উল-হক, গর্ডন গ্রীনিজ, কলিন কাউড্রে ও অ্যালেক স্টুয়ার্ট। আমলার আগে সর্বশেষটি ছিল তারই স্বদেশি গ্রায়েম স্মিথের।

২০০৪ সালে কলকাতায় ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন হাশিম আমলা। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৯ টেস্ট (১শ’তম ম্যাচ ছাড়া) খেলে ১৬৮ ইনিংসে ৭৬৬৫ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ২৫টি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের