মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতৃত্বের হট সিটে ঠিক সময়ে বসেছি : কোহলি

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারতকে তিন ফর্ম্যাটের ক্রিকেটে তিনি নেতৃত্ব দেবেন, তা কোনওদিন কল্পনাই করতে পারেননি বিরাট কোহলি। বুধবার পুণে’তে পৌঁছে যান একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে প্র্যাক্টিসেও নেমে পড়েন।

 

পরে এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘‘আমার কাছে এই ব্যাপারটা আশ্চর্যের। দলে প্রথম আসার পর প্রধান লক্ষ্য ছিল ধারাবাহিকভাবে ভাল খেলে দলকে জয় উপহার দিতে হবে। এমন দিনও যে আসবে, তা ভাবিনি।’’

বিরাট আরও বলেছেন, ‘‘তবে এটাও আমি বিশ্বাস করি যে, প্রত্যেকটি ঘটনার পিছনে যুক্তিযুক্ত কারণ থাকে। সঠিক সময়েই আমি সেই সুযোগটা পেয়েছি। জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেকে আরও বেশি দায়িত্বশীল এবং পরিণত করে তুলেছি।’’

সীমিত ওভারের দলের অধিনায়কত্ব যে তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ হতে চলেছে, তা মেনে নিয়েছেন কোহলি। তাঁর মন্তব্য, ‘‘ভারতীয় দলের অধিনায়কত্ব করা সম্পূর্ণ অন্য একটা বিষয়। এটাকে এক ধরনের হট সিট বলা যেতে পারে। যেখানে মিডিয়ার প্রতিনিয়ত কৌতূহলের সঙ্গে থাকবে প্রশংসা এবং সমালোচনাও। সমস্তকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে।’’

তবে বিরাট এও শুনিয়ে দিয়েছেন, ‘‘আমার কাছে নেতৃত্বের দর্শনটা খুব স্বচ্ছ। আমি জানি দলের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো। সেই ত্রুটি কাটিয়ে ওঠার পথ খুঁজে বার করতে হবে। ভাবনায় পরিবর্তন আনতে হবে।’’

২০১৯ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারত খেলবে। কোহলি বলছেন, ‘‘এটা আমার কাছে বড় সম্মান। কিন্তু তার আগে আমাদের আরও তৈরি হতে হবে।’’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের