বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে চলেছে টাইগার পেসার তাসকিন আহমেদের। টি-টোয়েন্টিতে ভালো করার পর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে রুবেল হোসেনের। স্পেশাল স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকেও একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকবেন তাইজুল ইসলাম। এদিন টেস্ট ক্রিকেট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে শুভাশিস রায়েরও।

অন্যদিকে, তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে নিউজিল্যান্ড। এই তিন পেসার হলেন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নেইল ওয়াগনার। ক্রিকইনফো সূত্র অনুযায়ী প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ দেখে নেয়া যাক।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, অধিনায়ক), সাব্বির রহমান/সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন/কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ, শুভাশিস রায়।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ