বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়কত্বের শেষ দিনে ধোনিকে ভক্তের সেলাম

news-image

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উপস্থিত হাজার বিশেক দর্শক মহেন্দ্র সিং ধোনিকে এমন অভ্যর্থনা দিল, যেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই তাঁর শেষবারের মতো মাঠে নামা! ব্যাটিংয়ের সময় তো এক তরুণ নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে একেবারে উইকেটের ওপর এসে পদধূলি নিয়ে গেলেন তাঁর স্বপ্ন-তারকার।

কাল শেষ হয়েছে ধোনির অধিনায়কত্বের অধ্যায়। আর এ কারণেই প্রস্তুতি ম্যাচটাও হয়ে গেল ভীষণ গুরুত্বপূর্ণ! ভারতীয় দলে খেলোয়াড় হিসেবে আপাতত থাকছেন। তবে এখন থেকে ধোনির প্রতিটা যাত্রাই শেষের শুরু।

গতকালই ইংল্যান্ড একাদশের বিপক্ষে ধোনি খেললেন বিধ্বংসী এক ইনিংস। মাত্র ৪০ বলে ৬০ রান করলেন ঝড়ের মতো ব্যাট চালিয়ে। ক্রিস ওকসের শেষ ওভারটিতে ২৩ রান নিতে যেভাবে ব্যাট ঘুরালেন, তাকে তো চোখরাঙানিই বলে। ওকসের শেষ ওভারে মেরেছেন দুটি চার ও দুটি ছয়।

ধোনির এমন ব্যাটিং সত্ত্বেও ম্যাচটা কিন্তু জিতেছে ইংল্যান্ডই। আম্বাতি রাইডুর সেঞ্চুরি (১০০) আর শিখর ধাওয়ানের ফিফটি (৬৩) যুক্ত হয়ে ভারত ‘এ’ দলের সংগ্রহটা দাঁড়িয়েছিল ৫ উইকেটে ৩০৪। সেটি ইংল্যান্ড টপকে গেছে স্যাম বিলিংসের ৯৩ রানের দারুণ এক ইনিংসে।

ম্যাচটা ভারত হেরেছে, তাতে বয়েই গেছে দর্শকদের। ‘ক্যাপ্টেন কুল’কে একটা যোগ্য সম্ভাষণ দিতে পেরেই যেন খুশি মুম্বাইয়ের দর্শকেরা। অধিনায়ক ধোনিকে যে আর কখনোই দেখবে না তারা। এর মধ্যে এক দর্শক নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে ঢুকে পড়েন মাঠে। সোজা ধোনির পায়ে ছুঁয়ে সালামও করেন। দুটি বিশ্বকাপ জিতেছেন, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ। কিন্তু ভক্তদের এই ভালোবাসাই ধোনির আসল ‘ট্রফি’। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ