ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন করাচির একটি সেশন আদালত। আকরামের অপরাধ একটি মামলায় ৩১টি শুনানিতে অনুপস্থিত থাকা। করাচির আদালতের জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানা অবশ্য জামিনযোগ্য।

এই পরোয়ানার কারণ আকরামের নিজের দায়ের করা একটি মামলাই। বছর খানেক আগে করাচির রাস্তায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়ির সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে বচসার একপর্যায়ে সেই সেনা কর্মকর্তা নিজের পিস্তল বের করে একটি গুলি করে আকরামকে হুমকি দেন। এই ঘটনার সূত্র ধরে মামলাটি দায়ের করা হয়।

পরে অবশ্য দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যায় আদালতের বাইরেই। এতে ভূমিকা ছিল বেশ কয়েকজন ক্ষমতাবান ব্যক্তির। সে কারণেই এই মামলার শুনানিতে হাজিরা দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করেনি কোনো পক্ষ। কিন্তু আদালত তা মানবেন কেন। আকরামের পক্ষে করাচির বাহাদুরাবাদ থানায় প্রথমে দায়ের করা হয়েছিল এই মামলা।

সেশন আদালত আকরামকে ১৭ জানুয়ারি শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো ব্যাপারটাই আকরামের জন্য একধরনের বিড়ম্বনা। কারণ, পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ধারাভাষ্যকার হিসেবে সে সময় তাঁর অস্ট্রেলিয়া থাকার কথা। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক