বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০৪ রানেও রক্ষা হলো না ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক: অম্বাতি রায়াডুর সেঞ্চুরি, শিখর ধবনের ব্যাটে রান। দীর্ঘদিন পর দেশের জার্সিতে নেমে ঝোড়ো ইনিংস যুবরাজ সিংহর। আর বিদায়ী অধিনায়ক মহেন্দ্রি সিংহ ধোনির ব্যাটে আবার জ্বলে ওঠা। কিন্তু কোনওটাই য়ে কাজে লাগল না। যদিও প্রস্তুতি ম্যাচ তবুও প্রতিপক্ষ যখন ইংল্যান্ড তখন এই ম্যাচের ফল ভাবাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এই ইংল্যান্ডের বিরুদ্ধে আর কয়েকদিন পরই ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলতে নামবে ভারত। ঘরের মাঠে এ ভাবে যদি পরাস্ত হতে হয় তা হলে টেস্টের দম্ভে ধাক্কা লাগবে নিশ্চিত।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে ভারত। শিখর ধবন (৬৩), অম্বাতি রায়াডু (১০০), যুবরাজ সিংহ (৫৬) ও এমএস ধোনির (৬৮) উপর ভর করে বিশাল রানের ইনিংস গড়লেও নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই তা পেড়িয়ে যায় ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় (৬২) ও অ্যালেক্স হেলস (৪০) ভীতটা তৈরি করেই দিয়েছিলেন এর পর ৯৩ রান করে জয়ের পথ পরিষ্কার করেন স্যাম বিলিংস। ৪৮.৫ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। যদিও পুরো শক্তি নিয়েই এদিন ভারত এ দলের বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। সাত বল বাকি থাকতেই তিন উইকেটে প্রথম অনুশীলন ম্যাচ জিতে নেয় ব্রিটিশ বাহিনী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত