বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকের পর থেকেই বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান একের পর এক চমক দেখালেও এবারের আসরে তাঁর অংশগ্রহণ করাটা একটু অনিশ্চিতই হয়ে পড়েছে। কারণ নতুন করে ইনজুরিতে পড়েছেন তিনি।

আর এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচটি তিনি খেলেননি। এমনকি প্রথম টেস্টেও তাকে দলে রাখা হয়নি। ফলে আসন্ন আইপিএলে তার খেলা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুস্তাফিজ যদি শতভাগ সুস্থ না থাকে, তবে আইপিএলে খেলার প্রশ্নই আসে না। ওকে নিয়ে আমরা কোন রকম ঝুঁকি নিতে চাই না। ’

তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড়ের জন্য আইপিএলে খেলাটা গুরুত্বপূর্ণ। তাছাড়া টাকার ব্যাপারটাও কম কোথায়। তবে সুস্থ না হয়ে খেলা যাবে না। ’

উল্লেখ্য, আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জয়লাভ করান মুস্তাফিজ। একই সঙ্গে প্রথম আসরেই তিনি হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। এজন্য আগামী আসরেও তাকে দল ধরে রেখেছে সানরাইজার্স। তবে মুস্তাফিজের জন্য কাল হয়ে দেখা দিয়েছে ইনজুরি। ইংল্যান্ডের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। যার ফলে তাকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরেন মুস্তাফিজ। তবে এই সফরেও নতুন করে ইনজুরিতে পড়েন তিনি।

চলতি বছরের এপ্রিলে শুরু হবে আইপিএলের দশম আসর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ