বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় বসে টিভি দেখে লড়াই হয় না, মেসিকে ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনা থেকে লুইস ফিগো-জিনেদিন জিদান। রবার্তো কার্লোস-কাফু থেকে ক্রিস্টিয়ানো রোনালদো-সার্জিও রামোস। এক ছাদের নিচে ফুটবলের সেকাল-একাল। জুরিখে কাল রাতে সাবেক আর বর্তমান তারকাদের মেলাই বসেছিল। কিন্তু ফিফা বর্ষসেরা পুরস্কার রাতে ছিলেন না সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ছিলেন না বার্সেলোনার কোনো খেলোয়াড়ই। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে বার্সা। অনুষ্ঠানে থাকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন ক্লাবটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

অনুষ্ঠানে থাকতে না পারার কথা ফিফাকে একেবারে শেষ মুহূর্তে জানিয়েছিল বার্সেলোনা কর্তৃপক্ষ। আগামীকাল কোপা ডেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে প্রথম লেগের ম্যাচটি ২-১ গোলে হেরে এসেছিল তারা। বার্সার জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা দ্বিতীয় লেগের ম্যাচের আগে তাই খেলোয়াড়দের ভ্রমণের ঝক্কি পোহাতে দিতে চায়নি কর্তৃপক্ষ।

রিয়াল ও ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কার্লোস বিষয়টি মেনে নিতে পারছেন না। তাঁর কথা, একই দিনে কোপা ডেল রের ম্যাচ তো রিয়ালেরও আছে, ‘রিয়াল মাদ্রিদেরও এই সপ্তাহে ম্যাচ আছে। কিন্তু তারা জুরিখে এসেছে। জয় পাওয়ার তাড়না দুই দলেরই একই রকম।’ মেসিদের অনুষ্ঠানে না দেখে খুব হতাশ হয়েছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা কার্লোস, ‘লিও আর তাঁর সতীর্থরা আসেনি বলে আমি ব্যথিত এবং হতাশ। বার্সেলোনার অসাধারণ সব ফুটবলার আছে আর আমরা আশা করেছিলাম তারা এখানে আসবে।’

বার্সেলোনার সাবেক খেলোয়াড় কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা তো রীতিমতো ক্ষুব্ধ, ‘মেসিকে নিয়ে আমি হতাশ। বাড়িতে টিভির সামনে বসে থাকলে লড়াই করা যায় না। লড়াই করতে হলে মুখোমুখি হতে হয়।’

ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে আছেন বার্সেলোনার চারজন—মেসি, ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকে। সতীর্থদের নিয়ে পুরস্কার নিতে যেতে পারেননি বলে খারাপ লাগছে ইনিয়েস্তার, ‘এই পুরস্কার অনুষ্ঠানে নিমন্ত্রণ করে সম্মানিত করায় আর বর্ষসেরা একাদশে রাখায় বার্সেলোনার অধিনায়ক হিসেবে ফিফা আর ফিফপ্রোকে ধন্যবাদ। আমাদের অনুপস্থিতির জন্য ক্ষমা চাইছি। আমাদের কোপা ডেল রেতে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের।’ সূত্র: মার্কা, গোল ডটকম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ