,

সেরে উঠছেন তামিম-ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে সেরে উঠছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস। মঙ্গলবার তারা দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে তামিমের চোট প্রাপ্ত হাতের অংশটা কিছুটা ফুলে আছে। ইমরুলও কিছুটা খুঁড়িয়ে হাঁটেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘ওদের অবস্থা ভালো। আগামী দু’দিনে তাদের অবস্থা আরও ভালো হবে আশা করা হচ্ছে।’

উল্লেখ্য, মাউন্ট মাঙ্গানুইর শেষ টি-টোয়েন্টির দিন চোট আক্রান্ত হন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এদের মধ্যে মাশরাফির ইনজুরি ছিল গুরুতর। তার মাঠে ফেরত আসতে ৬-৮ সপ্তাহ সময় লেগে যেতে পারে। কিন্তু মাশরাফি টেস্ট দলে না থাকায় বাংলাদেশ দল এই মুহূর্তে তার চোট নিয়ে ভাবনায় পড়েনি। ডাক্তার দেখাতে মাশরাফি চলে গেছেন অকল্যান্ডে।

এদিকে তামিম-ইমরুলের চোট বড় ধরনের না হলেও তাদের ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। সেই ৪৮ ঘণ্টা সময় পার হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে। তাদের সমস্যা আর বাড়েনি, তারা যথারীতি অনুশীলন করেছেন- এ বিষয়টি ছিল বাংলাদেশ শিবিরের জন্যে বিশেষ স্বস্তির। কারণ দল এরমাঝে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে ধবল ধোলাই হয়ে টেস্ট ম্যাচ খেলতে ওয়েলিংটনে এসেছে। বৃহস্পতিবার কিউই দলের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে স্থানীয় বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের মাঠে। যে মাঠে আগেও বাংলাদেশ টেস্ট খেলেছে। রুবেল সে টেস্টে ৫ উইকেট পেলেও ফলাফলটা শোচনীয় ছিল বাংলাদেশ দলের জন্য। আর বেসিন রিজার্ভ মাঠে সর্বশেষ টেস্ট হয় গত বছর। সে টেস্টে নিউজিল্যান্ড হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে