বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর নিচ্ছেন না মাশরাফি, নিশ্চিত করলেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক তিনি। বরাবরই বলে এসেছেন টি-টোয়েন্টি ফরম্যাটটা তার পছন্দ নয়।

তার মধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড তেমন সুবিধার নয়। তারও আগে থেকে কিছু কিছু গণমাধ্যম মাশরাফির অবসর নিয়ে আগ্রহ দেখিয়ে আসছে। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে দুই ফরম্যাটে ছয়টি ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। আর এ হারের পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছে টি-টোয়েন্টি থেকে নাকি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বিসিবি প্রেসিডেন্টই সেই পথ থেকে সরিয়ে আনেন মাশরাফিকে।

আগের দিনই (রোববার) একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে নিজেই এ সংবাদ জানিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মাশরাফির এ সিদ্ধান্তের খবর তিনি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের মাধ্যমে শোনেন এবং তিনি নিজেই আবার তার মাধ্যমে মাশরাফিকে অবসর ঘোষণা না দিতে বার্তা পাঠান। মাশরাফি বিসিবি প্রেসিডেন্টের অনুরোধ রক্ষা করে অবসরের ঘোষণা দেননি। আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মাশরাফির অবসরের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন বিসিবি প্রেসিডেন্ট।

সোমবার নিজের অফিসে এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আসলে আমাকে একটা চ্যানেল থেকে জিজ্ঞাসা করা হয়েছিল মাশরাফি অবসর নিচ্ছে এ ব্যাপারে আপনি কিছু জানেন কি না? আমি বলেছি আমার সাথে মাশরাফির কালকেও কথা হয়েছে। আমার সাথে এমন কোনো কথা হয়নি। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওখানে বসে কেন করবে। আমি বলেছি, বাংলাদেশে এসে সিদ্ধান্ত নিতে। সে অনুযায়ী আমি আজকেও মাশরাফিকে ফোন দিয়েছি। ও বলেছে, আমি যদি এমন কিছু করি তাহলে আপনার কাছে না বলে করবো? এটাই হলো সত্যি কথা। মাশরাফি আমাকে অবসরের ব্যাপারে কখনোই কিছু বলেনি। ’

বাংলাদেশকে সাফল্যে ভরিয়ে তোলা এ অধিনায়ক আর কত দিন দলের অধিনায়কত্ব করবেন? প্রশ্ন তোলা হয় পাপনের কাছে। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা ছিল ও যতদিন ফিট থাকবে ততদিন ওকে আমরা রাখবো। এটা হচ্ছে প্রথম কথা। তবে ফিটনেসের সঙ্গে আরও অনেক কিছুই আছে, যেটাও গুরুত্বের সঙ্গে নিতে হয়। আপনারা দেখেন ও দলে আছে দুটো মূল দায়িত্বে। প্রথমত অধিনায়কত্বের জন্য। অধিনায়ক হিসেবে সবসময়ই দলে থাকতে পারে। আর দ্বিতীয়ত ও একজন বোলার। আমার জানা মতে, শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া প্রত্যেকটা সিরিজে ভালো বল করেছে। তাই ওর বোলিং খারাপ এ জন্য ওকে বাদ দিতে হবে এমন কোন চিন্তাই আমাদের মাথায় আসেনি। ’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ