বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব

news-image

নিউজিল্যান্ড সফরে দলের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। সীমিত ওভারের ক্রিকেটের সবকটি ম্যাচই হেরেছে বাংলাদেশ দল। অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স যে খুব একটা ভালো হয়েছে, তা-ও কিন্তু নয়। তার পরও বছরের শুরুতে একটা সুখকর সংবাদ পেলেন তিনি। ওয়ানডের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি।

সোমবার আইসিসির প্রকাশিত এই র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থান থেকে আবার শীর্ষে উঠেছেন সাকিব। তাই দ্বিতীয় স্থানে নেমে গেছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সাকিব ৩৭৭ রেটিং পয়েন্ট পেয়েই সবার ওপরে ওঠেন। আর ম্যাথিউসের সংগ্রহ ৩৩৫ পয়েন্ট। এ তালিকায় ১০ জনের মধ্যে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার নেই।

অবশ্য টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। টেস্টে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের পয়েন্ট ৪০৫।

টি-টোয়েন্টিতে সাকিবের ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। অসি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৮৮ এবং সাকিবের ৩৪৬।

অবশ্য একসময় তিন ঘরানার ক্রিকেটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। মাঝখানে ফর্ম খরার কারণে এই স্থান হারালেও আবার ধীরে ধীরে শীর্ষস্থান ফিরে পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত