,

শেষবারের মতো অধিনায়কত্বে ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে।

তবে ধোনি ভক্তদের জন্য সুখবর হচ্ছে ধোনি আবারও অধিনায়কত্ব ফিরছেন। শেষবার আর্মব্যান্ড পড়বেন ক্যাপ্টেন কুল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১০ ও ১২ জানুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

মুম্বাইয়ে, ১০ জানুয়ারির ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী,‘শেষবারের মত অধিনায়কত্ব করতে যাচ্ছেন ভারতের সর্বকালের সেরা দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।’

‘এ’ দলে ধোনির অধীনে খেলবেন যুবরাজ সিং,আশিষ নেহরা, শিখর ধাওয়ানের মত খেলোয়াড়রা। সচরাচর প্রস্তুতি ম্যাচগুলোতে অংশগ্রহণ করেন না ধোনি। তবে এবার ওয়ানডে সিরিজের আগে নিজেকে একটু ঝালিয়ে নিতে চেয়েছেন উইকেট রক্ষক এ ব্যাটসম্যান। ৭২ দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ প্রতিযোগীতামূলক ম্যাচে অংশ নিয়েছিলেন ধোনি। এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি তার। তবে নিয়মিত নিজের অনুশীলন চালিয়ে গিয়েছেন। ঝাড়খণ্ডের হয়ে নেটে সময় দিয়েছেন, ফিটনেস ট্রেনিং করেছেন।

১৯৯ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। দীর্ঘ পথ চলায় ধোনি ছিলেন অধিনায়ক, উইকেট রক্ষক ও ব্যাটসম্যান। এবার থেকে কাজটি শুধু উইকেটের পিছনে ও উইকেটের সামনে।

১৫ জানুয়ারি পুনেতে ভারত ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে