বার্সাকে বাঁচানো মেসির অবিশ্বাস্য ফ্রি কিক (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরেছে বার্সেলোনা। কোপা দেল’রের ওই ম্যাচে হারের পর লা লিগায় বছরের প্রথম ম্যাচেও জয় বঞ্চিত কাতালান ক্লাবটি।

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা।ভিয়ারিয়ালের বিপক্ষে ওই ম্যাচে হারের শঙ্কা দেখছিল ব্লুগ্রেনারা। ম্যাচের ৪৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল দলটি।তবে শেষ মুহুর্তে একেবারে হার থেকে দলকে রক্ষা করে বার্সাকে কিছুটা স্বস্তি দিলেন মেসি। ম্যাচের ৯০ মিনিটে মেসি জাদু দেখল ফুটবলপ্রেমীরা।

ডি বক্সের কিছুটা বাইরে থেকে বাম পায়ের দুর্দান্ত এক ফ্রি কিকে স্বাগতিক ভিয়ারিয়ালের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ফলে শেষপর্যন্ত ১-১ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার সুযোগ পায় বার্সা। এ গোলের ফলে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে নিজের গোল সংখ্যা ১৩তে নিয়ে গেলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

ভিডিও :

https://youtu.be/c8-xS-I8NGk

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক