মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজকে নিয়ে পাপন যা বললেন [ভিডিও]

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামেন মোস্তাফিজ। ৬২ রানে নেন ২ উইকেট।

দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয় তাকে। তবে শেষ ওয়ানডেতে আবারও মাঠে নামেন এ কাটার মাস্টার। ৩২ রানে নেন ২ উইকেট। এরপর দুই টি২০তে টানা বল করেন।

প্রথমটিতে ১টি উইকেট পেলেও দ্বিতীয়টিতে থাকেন উইকেটশূন্য। শেষ টি২০তে এসে আবারও দলে বাইরে মোস্তাফিজ।

তাকে কেন দলে রাখা হয়নি এনিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। এ বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পাপন জানান, মোস্তাফিজ খেলুক এটা অনেকেই চান না। ইনজুরি নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

পাপন জানান, কাঁধে আগে যেখানে অস্ত্রপচার করা হয়েছিল সেখানে কোনো সমস্যা নেই। তবে পাঁজরে হালকা ব্যথা রয়েছে মোস্তাফিজের।

এছাড়া দলে অনেক সমস্যা রয়েছে বলেও জানান বিসিবি সভাপতি।

https://youtu.be/nZYwoxHeJYE

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের