বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টে আরো কঠিন পরিস্থিতির শঙ্কায় সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ছয়টিতেই হার। তাও যাচ্ছেতাই ভাবে। সাকিব মনে করছেন, টেস্টে আরো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে তার দলের।

‘টেস্টের উইকেট নিশ্চয়ই ভিন্ন হবে। সে ক্ষেত্রে আমাদের হয়তো মোকাবেলা করতে হবে আরও কঠিন পরিস্থিতি।’ বলেন সাকিব।

সাকিব বলেন, ‘আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। ওদের কন্ডিশনে টেকনিক, ট্যাকটিকস সবকিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে এটা স্বীকার করতেই হবে।’

দলের পারফরম্যান্স নিয়ে দেশবাসী তথা দর্শকদের হতাশার বিষয়ে কিছু বলতে রাজি হননি সাকিব। মাথা নেড়ে জানান তিনি এ নিয়ে কথা বলতে চান না।

আজ যেভাবে শুরু হয়েছিল তাতে কিউইদের ১৬০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে ভালো হতো বলে মন্তব্য করে সাকিব বলেন, ‘আমরা আসলে দলগতভাবে ভালো খেলতে পারিনি। আমরা যখনই জিতেছি, তখনই দলগতভাবে ভালো খেলেছি। কিন্তু এখানে দলগতভাবে ভালো খেলতে পারিনি, তাই জিততেও পারিনি।’

‘এবার নিউজিল্যান্ড সফরে যে সব উইকেটে আমরা খেলেছি এর সবক’টি ব্যাটিং বান্ধব উইকেট ছিল। কিন্তু আমরা দলগত পারফরম্যান্সের খেলাটা খেলতে পারিনি। আমরা ভালো রান করছিলাম। কিন্তু সে ধারাটা ধরে রাখতে পারিনি। তাই কোনও সাফল্য পাইনি।’

ম্যাচে আলো ছড়ানো পেসার রুবেলের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘গত তিন ম্যাচেই রুবেল খুব ভালো বল করেছে।’

রবিবারের ম্যাচে ৪৩ বল খেলে ৪১ রান করেছেন সাকিব। এই অবস্থায় ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে নিজের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, ‘বোলিং মোটামুটি ভালো হয়েছে। যে রকম উইকেট ছিল, তাতে ভালো রান করতে পারিনি। তাই আমার ব্যাটিং মনমতো হয়নি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ