বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিসবেন ওপেনে শিরোপা জিতলেন সানিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রিসবেন আন্তর্জাতিক টুর্নামেন্টে ডাবলসের শিরোপা জিতে মৌসুমের প্রথম শিরোপা দখল করে নিয়েছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা। যুক্তারষ্ট্রের বেথেনি মাটেক-স্যান্ডসের সাথে জুটি বেঁধে সানিয়া চ্যাম্পিয়ন হন।

তবে জয়ী হওয়া সত্ত্বেও র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটি তাকে হারাতে হয়েছে।
রাশিয়ান দ্বিতীয় বাছাই একাটেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা জুটিকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে শীর্ষ বাছাই ইন্দো-মার্কিন জুটি শিরোপা লাভ করেন। যদিও এই শিরোপা বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় হিসেবে সানিয়ার ৯১ সপ্তাহের রাজত্বেও অবসান ঘটিয়েছে। তার স্থানে শীর্ষস্থানটি দখল করেছেন তারই পার্টনার বেথেনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সানিয়া বলেছেন, “বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এখানে খেলতে আসাটা সত্যিই অসাধারণ অনুভূতি। ভেসনিনা কিংবা মাকারোভার বিপক্ষে আমরা সবসময়ই ভালো ম্যাচ খেলি। কিন্তু শীর্ষস্থানটি হারিয়ে আমি একটুও বিচলিত নই। কারণ আমার স্থানে আমার বন্ধুই এই স্থানে আসীন হয়েছে। ”

গত বছর সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিসকে সাথে নিয়ে সানিয়া এই টুর্নামেন্টে শিরোপা লাভ করেছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত