বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ করে ওয়ানডে দলে হাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হঠাৎ করেই হাফিজকে অস্ট্রেলিয়া উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিতে যাচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পরই টনক নড়েছে পাকিস্তানের। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎ করেই শেষ দিকে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে দলে ভিড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও অভিজ্ঞ এই অলরাউন্ডারের দলে ভেড়ানোর বিষয়টিতে প্রভাবক ছিলেন অধিনায়ক আজহার আলী। তার ও কোচের অনুরোধেই হাফিজকে অস্ট্রেলিয়া উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিতে যাচ্ছেন তিনি।

এর আগে ঘরোয়া ক্রিকেটে ফর্মে না থাকায় তাকে বিবেচনায় নেননি নির্বাচকরা। সেখানে করেছেন ২৪৮ রান। তবে সম্প্রতি বোলিংয়ে ফিরতে পারায় সেই বিষয়টি মাথায় নিয়েই তাকে দলে নেওয়ার চিন্তা করেছে ইনজামাম উল হকের নির্বাচক কমিটি।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘কোচ মিকি আর্থার ও অধিনায়ক আজহার আলীর অনুরোধেই হাফিজকে ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে হাফিজ অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যুক্ত হবেন।’

গত বছরে ইংল্যান্ড সফরের পর থেকেই দলের বাইরে রয়েছেন হাফিজ। ফিটনেস ইস্যু, বাজে ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলে রাখা হয়নি তাকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত