মাশরাফি-ইমরুলের চোট গুরুতর নয়

news-image

স্পোর্টস ডেস্ক : আজ রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছেড়েছেন ইমরুল কায়েস ও মাশরাফি বিন মুর্তজা। এরপর ইমরুল ওপেন করতেও নামেননি। তবে দুজনের চোট গুরুতর নয় বলে জানা গেছে।

বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, দুজনের চোট ততটা গুরতর নয়। তাদের বরফ–চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে ইনিংসের শুরুর দিকেই ইমরুল খানিকটা ব্যথা পেয়েছিলেন চার বাঁচাতে গিয়ে। এরপর ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে এবার বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন। বোর্ডের ওপর চোখা মোটা স্ক্রু ছিল। ইমরুলকে তখন সেখানেই প্রাথমিক চিকিৎসা দিতে হয়। এরপর কাঁধে ভর করে ফিরে যান ড্রেসিংরুমে।

এর কিছুক্ষণ পর চোট পান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতের তালুতে বল লাগে সজোরে। ওই ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক