বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারের বৃত্ত ভাংতে ব্যর্থ বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় ধবলধোলাই এড়াতে পাড়ল না বাংলাদেশ। দুর্দান্ত সূচনা হওয়ার পরও শেষ রক্ষা করতে ব্যর্থ তারা। নিউজিল্যান্ডের করা ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৬৭ রানে থামে টাইগারদের ইনিংস। ফলে ২৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ড দলের সংগ্রহ করে ১৯৪ রান। কোরি এন্ডারসনের ৪১ বলে ১০ ছয় ও ২ চারে ৯৪ রানের এক অতি মানবীয় ইনিংস খেলেন। এছাড়া কেন উইলিয়ামস ৬০ রান করে বড় সংগ্রহে ভূমিকা রাখেন।
বাংলাদেশ দলের পক্ষে ৩টি উইকেট নেন রুবেল হোসেন।
এরআগে টস জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কাঁধে ব্যথা অনুভব করায় পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তাঁর জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
এছাড়া বরাবরের মতো তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করবেন ইমরুল কায়েস। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে থাকবেন রুবেল হোসেন। আর তাদের সঙ্গ দেবেন দলনেতা মাশরাফি।
কিউইদের হয়ে অভিষেক হচ্ছে টম ব্লান্ডেলের।
সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ