বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক :আগের দুটি ম্যাচে বাংলাদেশকে সহজে হারালেও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে তিন উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে স্বাগতিকরা। আজ উইকেটের দেখা পেতে পঞ্চম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। কিউইদের ইনিংসে প্রথম আঘাতটা আনেন রুবেল হোসেন। জেমস নিশামকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন টাইগার পেসার। ১২ বলে ১৫ রান করেন নিশাম। ওভারের শেষ বলে ফিরে যান কলিন মুনরো। আগের ম্যাচের নায়ক এই ম্যাচে রানের খাতাটাও খুলতে পারেননি।

এরপর মোসাদ্দেকের করা সপ্তম ওভারের প্রথম বলে আউট হন টম ব্রুস। ৫ রান করেন তিনি। এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলে একটি করে পরিবর্তন এসেছে। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তাঁর বদলে সেরা একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। আর নিউজিল্যান্ডের হয়ে আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হলো টম ব্লানডেলের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিপিং করার সময় কুঁচকিতে চোট পান লুক রনকি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন, জিমি নিশাম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ব্লানডেল, মিচেল সান্টনার, বেন হুইলার, ট্রেন্ট্র বোল্ট ও ইশ শোধি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ