বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্রামে মুস্তাফিজ, ফিরছেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর এখনও পুরোপুরি সুস্থ নন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। মাঝে মধ্যে কাঁধের ব্যথাটা জানান দেওয়ায় আবারও বিশ্রাম দেওয়া হলো তাকে। এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল কাটার মাস্টারকে। তবে তার পরিবর্তে দলে ফিরেছেন প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে স্থান না পাওয়া তাসকিন আহমেদ।

জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মোস্তাফিজের পরিবর্তে মাঠে নামবে তাসকিন।

ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো হোয়াইটওয়াশের শঙ্কা এখন টাইগরা শিবিরে। যদিও দ্বিতীয় ম্যাচে তিনি উইকেট পাননি তবু দলে মোস্তাফিজের থাকাটা একটা অন্যরকম শক্তি। যাহোক, তার বদলে মাশরাফির সঙ্গে এবার বোলিং আক্রমণ শুরু করতে যাচ্ছেন তাসকিন আহমেদ।

ইনজুরির কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন দ্য ফিজ। ঘরের মাঠে আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজ মিস হয় তার। মিস হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর। নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি।

এক ম্যাচ বিশ্রাম নিয়ে এরপর টানা তিন ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেটের এই সম্পদের ওপর বেশি চাপ দিতে নারাজ টিম ম্যানেজম্যান্ট আর চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত