বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিক-তাসকিন ফিরছেন টেস্টে, নেই মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না সেটা জানাই ছিল, তবে টেস্টে অধিনায়ককে পাওয়া যাবে কি না সেটা নিয়েই ছিল প্রশ্ন। উত্তর মিলেছে আজ, ওয়েলিংটন টেস্টের জন্য ১৫ সদস্যের ঘোষিত দলে আছেন মুশফিকুর। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিন আহমেদও পেয়েছেন সুযোগ। তবে দলে নেই মোস্তাফিজুর রহমান।

সদ্য চোট কাটিয়ে ওঠায় মোস্তাফিজের টেস্ট না খেলার সম্ভাবনাই বেশি ছিল। আবার নিউজিল্যান্ড সফরেই যে তাসকিনের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে সেটাও জানা ছিল। তবে দলের পেস আক্রমণের ভারটা কার কাছে থাকবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাসকিন ছাড়া দলে থাকা অন্য পেসাররা হলেন, রুবেল হোসেন, শুভাশিষ রায় ও কামরুল ইসলাম।

দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। নুরুল হাসানও। সদ্য চোট কাটিয়ে ওঠা মুশফিকের ওপর ভার কমানোর চিন্তা থাকলে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে এই উইকেটকিপার ব্যাটসম্যানেরও।

প্রথম টেস্টের জন্য স্কোয়াড:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশিষ রায়

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল