বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলি এখন তিন সংস্করণেরই অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বও এখন তাঁর কাঁধে। ছবি: এএফপিমহেন্দ্র সিং ধোনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই এটা বোঝা যাচ্ছিল। সীমিত ওভারের ক্রিকেটেও ধোনির জায়গা নেবেন বিরাট কোহলি। অপেক্ষা ছিল শুধু দল ঘোষণার। আজ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড। দুই সংস্করণেরই নেতৃত্ব দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক কোহলিকে। টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। তবে ওয়ানডের নেতৃত্ব ছাড়লেও অবসর নেননি ধোনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে আছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দল দুটি নিয়ে অবশ্য আলোচনার কেন্দ্রে যুবরাজ সিং। ওয়ানডে আর টি-টোয়েন্টি—দুই দলেই ফিরেছেন বাঁ হাতি এই অলরাউন্ডার। ৩৫ বছর বয়সী যুবরাজ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর এই সংস্করণে ভারতের হয়ে খেলেননি। আর ওয়ানডে খেলেননি ২০১৩ সালের ডিসেম্বরের পর থেকে। এরপরও তাঁকে সুযোগ দেওয়ার কারণ হতে পারে একটাই। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স-পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচে ৮৪ গড়ে করেছেন ৬৭২ রান।

চোটের কারণে নেই রোহিত শর্মা। তাঁর বদলে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অজিঙ্কা রাহানে। টি-টোয়েন্টি দলে অবশ্য তরুণদের জায়গা দেওয়ার দিকেই নজর দিয়েছেন নির্বাচকেরা। জায়গা পেয়েছেন রঞ্জি ট্রফিতে ভালো করা তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান রিশভ পন্ত। একটি ট্রিপল সেঞ্চুরিসহ রঞ্জি ট্রফিতে ৮১ গড়ে ৯৭২ রান করেন তিনি। স্ট্রাইক রেটও ছিল দারুণ, ৯৪। তবে তরুণদের ভিড়েও যুবরাজের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন সুরেশ রায়না। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ