মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবাদার দাপটে সিরিজ দক্ষিণ আফ্রিকার

news-image

স্পোর্টস ডেস্ক : কেপ টাউন টেস্ট তিন দিনেই হেরে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজও খোয়াল শ্রীলঙ্কা। কাগিসো রাবাদার ১০ উইকেটের ম্যাচে প্রোটিয়ারা জিতেছে ২৮২ রানে।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ফাফ ডু প্লেসির দল। আগামী বৃহস্পতিবার জোহানেসবার্গে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

৫০৭ রান তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩০ রান।

বৃহস্পতিবার চতুর্থ দিনে লাঞ্চের আগেই ২২৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬টি, ম্যাচে ৯২ রানে ১০ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদা। ২০১১ সালে ভারনন ফিল্যান্ডারের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১০ উইকেট নিলেন ২১ বছর বয়সি পেসার।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ৩৯২ ও ২২৪/৭ ডিক্লে.।

শ্রীলঙ্কা : ১১০ ও ২২৪।

ফল: দক্ষিণ আফ্রিকা ২৮২ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: কাগিসো রাবাদা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের