বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াকায় ক্রিস লিনের তাণ্ডব

news-image

স্পোর্টস ডেস্ক :বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে আবারও ব্যাট হাতে তাণ্ডব চালালেন ক্রিস লিন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এবার মাত্র ৪৯ বলে খেললেন অপরাজিত ৯৮ রানের টর্নেডো ইনিংস।
বৃহস্পতিবার ওয়াকায় লিনের খুনে ব্যাটিংয়ে পার্থ স্কোরচার্চের করা ১৭৩ রান ১৪.৪ ওভারেই টপকে গেছে ব্রিসবেন হিট। ব্রিসবেন হিট ম্যাচ জিতেছে ৯ উইকেটে।

লিন ৯৮ রানের ইনিংসে ৩টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন ১১টি। যেটি বিগ ব্যাশে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড। সমান ১১টি করে ছক্কা হাঁকিয়েছিলেন ক্রিস গেইল ও ক্রেইগ সাইমন্ডস।

লিনের ৯৮ ছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। দলীয় ২৬ রানে পেইরসনের বিদায়ের পর লিন-ম্যাককালাম ৭৩ বলে ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এবারের বিগ ব্যাশে এখন পর্যন্ত পাঁচ ইনিংস খেলে তিনটিতে ফিফটি করে অপরাজিত থাকলেন লিন। ইনিংস তিনটি খালি একবার দেখুন – ৪৮ বলে ৮৪, ৫০ বলে ৮৫, ৪৯ বলে ৯৮!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ